৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, ৮ শ্রমিক নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ১৩:২৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৩:২৩

আশুলিয়ায় এবার হামিম গ্রুপের পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারখানার দুই শ্রমিকের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। বুধবার গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ (ফাইল ফটো)

এদিকে শ্রমিকদের উসকানি দিয়ে তাদের আন্দোলনে নামানোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আট শ্রমিক নেতাকে গেফতার করেছে ডিএসবি পুলিশ।
ঢাকার সেগুন বাগিচা এলাকায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিএসবি পুলিশের একটি দল শ্রমিক নেতা মোশরেফা মিশুকে গ্রেফতার করে। এছাড়া আশুলিয়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক শ্রমিক নেতা ইব্রাহিম, শামিম খান, শাকিল আহম্মেদ, কামরান, মিজান, সৌমিত্র, সুমনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান শ্রমিক নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, হামিম গ্রুপ তাদের কারখানার দুই শ্রমিকের নাম উল্লেখ করে আরও ৫শতাধিক শ্রমিককে অজ্ঞাত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়েল করেছে। এ মামলায় এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের