নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:২৭

গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উসকানি দাতা হিসেবে শেখ আব্দুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাক্ষ্য প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি, ওই দিনের ঘটনায় উসকানি এবং হামলার ঘটনায় আব্দুল আহাদ জড়িত ছিলেন। ’
উল্লেখ্য, ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুরের শিকার হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় পুলিশ এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম