সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ১৬:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৬:২৭

বাংলাদেশ-ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বকুল (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বকুল কুড়ুলগাছি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বকুলসহ ৬/৭ জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু ক্রয় করে চাকুলিয়া সীমান্তের ৪৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে বকুলকে আটক করে। এসময় বিএসএফ সদস্যরা বকুলকে বেদম পিটিয়ে সীমান্তেই ফেলে রেখে যায়। তার সহযোগীরা সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও পরে সদর হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বকুলসহ বেশ কয়েকজন চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনার উদ্দেশে। এরপর তারা গরু ক্রয় করে বাড়ি ফেরার বিএসএফ বকুলকে আটক করে ব্যাপক পিটুনি দেয়। বিএসএফের পিটুনিতেই তার মৃত্যু হয়।

মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শফিউল আলম জানান, গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় শনিবার দুপুরে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের মালুয়াপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী