নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা সুরুজ আলী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ২১:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৮

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন রাত সাড়ে ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করেছি। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। অন্য বিভিন্ন সূত্রেও ওই হামলার ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ মিলেছে।’
নাসিরনগরের ঘটনার পর পরই স্থানীয় অধিবাসীরা সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩০ অক্টোবর ধর্ম অবমাননার প্রতিবাদে ডাকা সমাবেশে সুরুজ আলী উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এর পরই হামলার ঘটনা ঘটে। এর আগে সুরুজ আলী দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।
হামলার পর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরও দু’জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরও পড়ুন-

নাসিরনগরে হামলা: চেয়ারম্যান আঁখি ৫ দিনের রিমান্ডে

দেশে বসেই পাওয়া যায় বিদেশি পিএইচডি সনদও!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের