আমরা প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের শত্রু মনে করি না: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৯:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

আমরা প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের শত্রু মনে করি না: মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা দেশে অবাধ তথ্য প্রবাহের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বেসরকারি টিভি চ্যানেল দিতে গিয়ে তিনি কোনোরকম পক্ষপাতিত্ব করেননি। আমাদের বিপক্ষের লোকজনও টিভি চ্যানেল পেয়েছে। তারা সরকারের বিপক্ষে খবর করছে। এতে আমরা অখুশি নই। কারণ আমরা প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের শত্রু মনে করি না। আমরা তাদের বন্ধু মনে করি।’

মঙ্গলবার দিনব্যাপী শেরপুরের নকলা উপজেলার সাত ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও শীতের কম্বল বিতরণকালে বিভিন্ন সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন,‘১৯৯৬ সালের আগে দেশে একমাত্র চ্যানেল ছিল বিটিভি। সেটাকে অনেকেই সাহেব-বিবি গোলামের বাক্স বলতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম প্রাইভেট চ্যানেল দেওয়া শুরু হয়।’

এ দিন কৃষিমন্ত্রী নকলা উপজেলার উরফা, গনপদ্দী, বানেশ্বর্দী, চন্দ্রকোনা, চরঅষ্টাধর, টালকী ও গৌরদ্বার ইউনিয়নে প্রথম শ্রেণির ১ হাজার ৫১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে শীতের কম্বল, এএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রতি বিদ্যালয়ের প্রথম ১০ জন  করে ২৬০ শিক্ষার্থীকে দুধ খাওয়ার জন্য জনপ্রতি ৫শ টাকা করে প্রণোদনা দেন।

এ সময়  মন্ত্রীর সঙ্গে শেরপুর জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, খামার বাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও  উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/বিটি/

 আরও পড়ুন:

চলন্ত ট্রেন থেকে ফেলে প্রবাসীকে হত্যা!

রসরাজের আড়াই মাসের জেলজীবন

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি