চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৪

কক্সবাজার কক্সবাজারের চকরিয়া বড় ভেওলার দর্বেশকাটা এলাকায় রশিদুল ইসলাম বাবু নামে সাত বছরের এক শিশুকে কুপিয়ে খুন করেছে তার ফুপা রিদুয়ানুল হক। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিশুর পরিবার জানায়, রশিদুল ইসলাম বাবু দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে চকরিয়া বদরখালীর মগনামা পাড়ার রিদুয়ানুল হকের ছেলে। সে লেখাপড়ার জন্য দর্বেশকাটায় ফুপুর বাড়িতে থাকত। আর হত্যাকারী রিদুয়ানুল হক হলেন তার ফুপুর স্বামী। রিদুয়ানুল হক ওই এলাকার মৃত এজাহার আহম্মদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু রশিদুল ইসলাম বাবুকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রিদুয়ানুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কোপানোর পর পরই রিদুয়ানুল হক পালিয়ে যায়। হত্যাকারী ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছেন বলে জানায় তার পরিবার। তাকে আটককের চেষ্টা করছে পুলিশ।

/এফএস/ 

আরও পড়ুন- 

পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি: শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র ১২৩৮ টাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম