চাঁদপুরে চিকিৎসককে গলা কেটে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫

চাঁদপুর চাঁদপুরের শাহরাস্তিতে আনোয়ার উল্লাহ (৮৫) নামের এক চিকিৎসককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রোগী সেজে বাড়িতে ঘুমিয়ে থাকা চিকিৎসক আনোয়ার উল্লাহকে চেম্বারে ডেকে আনে। স্থানীয় লোকজন সকালে ফজরের নামাজ পড়তে এসে চেম্বারের সামনে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ার উল্লাহর লাশ উদ্ধার করে শাহরাস্তি থানার পুলিশ।
নিহত চিকিৎসক আনোয়ার উল্লাহ শাহরাস্তিতে পরিবার পরিকল্পনায় চাকরি করতেন। ১৯৯১ সালে চাকরি থেকে অবসর নেন। এরপর থেকে তিনি এলাকায় চেম্বার খুলে রোগী দেখেন।
ঘটনার রাতে বাড়িতে থাকা নিহতের ছেলে মনিরুজ্জামান মিয়াজী জানান,তার পিতার কোনও শত্রু ছিল না।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’
/এপিএইচ/

আরও পড়ুন: রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার, চিকিৎসকের স্ত্রী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি