মাঝে মধ্যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি লেগে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ২০:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ২১:০৪






‘শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবারও তাই হয়েছে’, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতীতের যেকোনও সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শমশেরনগর সিংরাউলী মাঠে দুদিনব্যাপী ‘শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শমশেরনগরকে শিগগিরই একটি প্রশাসনিক থানায় উন্নীত করা হবে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেনগর রেলস্টেশন এলাকায় পুনঃসংস্কারকৃত ঐতিহ্যবাহী ইরানি তোরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আ. রহিম (দুদ মিয়া) প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন এমপি, সৈয়দা সায়েরা মহসীন এমপি, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মিছবাউর রহমান, সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য শাওন আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেরনগর চাতলাপুর রোডে ব্রাদার্স পার্টি সেন্টারে শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

/এপিএইচ/

আরও পড়ুন: এক যুগেও শেষ হয়নি কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী