তিন বছরেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কোনও উদ্যোগ নেই

বরিশাল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১১:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১১:৩৩

তিন বছরেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কোনও উদ্যোগ নেই

বরিশাল নগরীর ৩৪টি বহুতল ভবনকে বছর তিনেক আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিটি করপোরেশন। পরবর্তীতে ওইসব ভবন ভেঙে ফেলতে চিঠিও দেওয়া হয়। চিহ্নিতকরণ ও চিঠি দেওয়া মধ্যে এ কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। তবে ভবন ভাঙার কোনও পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ।

সিটি করপোরেশন, প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসব ভবন ভেঙে ফেলতে কর্তৃপক্ষ চিঠি ও হুঁশিয়ারি দিলেও কার্যত কোনও উদ্যোগই নেওয়া হয়নি। যখনই কোথাও কোনও ভূমিকম্প হয় তখনই শুরু হয় পুনরায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার তালিকা তৈরি।

ঝুঁকিপূর্ণ এসব ভবর ঘুরে দেখা গেছেসেখানে কয়েকশ মানুষ বাস করছে। ভবনগুলোর বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ জেনেও তারা সেখানে থাকছেন। কারণ অন্য কোথাও ঘর ভাড়া করে থাকার সামর্থ্য নেই তাদের। শুধু বরিশাল শহরেই নয়, বিভিন্ন উপজেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, কোয়ার্টার ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল জানান, তারা ঝুঁকিপূর্ণ ৩৪ ভবনের মালিকদের চিঠি দিয়েছেন। মালিকপক্ষ কোনও ব্যবস্থা না নিলেো সিটি করপোরেশনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে।

নগরীর কাউনিয়া প্রধান সড়কে দেড়শবছরের পুরনো জমিদার মোহন ব্যানার্জীর বাড়ি। ঝুঁকিপূর্ণ এই ভবনে ৪০ বছর ধরে বাস করছে দুটি পরিবার। অথচ এ ভবনটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত।

এ তালিকায় আরও আছে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হাবিবুর রহমান ছাত্রাবাস, বিএম কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী ছাত্রী হোস্টেল ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীলা বাস করছেন।

গত বছর ভূমিকম্পে বিএম কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাস, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের হাবিবুর রহমান ছাত্রাবাসসহ একাধিক ভবনের বিভিন্ন অংশে ফাঁটল দেখা দেয়।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী