যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ: অর্থমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেনে, ‘রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত নিরপেক্ষ ও খুবই ভালো। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ। এর কোনও ভিত্তি নেই।’

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনও দরিদ্র থাকবে না। থাকবে খুবই স্বল্পসংখ্যক।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার আইসিটির মাধ্যমে দেশকে ডিজিটালে রূপান্তরিত করেছে।’

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানের শুরুতেই অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তির উদ্বোধন করেন। পরে তাকে পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন।

/এফএস/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের