পিরোজপুরে ৩৩টি দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১১:৩৯আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১১:৪২

আগুনে ৩৩ দোকান পুড়ে ছাই পিরোজপুরের মঠবাড়ীয়া ও নাজিরপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৩৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

মঠবাড়ীয়া উপজেলা ফায়ার স্টেশনের সাব-অফিসার আবদুল হক জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে শাফা বাজারে থাকা একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন সবখানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মকর্তা আবদুল হক  জানান, আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে মুদি, মনোহারি ও খাবার হোটেল রয়েছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি উঠেছে।

অপরদিকে রাত ৩টায় নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন বাজারে এক অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য জীবন কৃষ্ণ জানান, রাত ৩টার দিকে গোবর্ধন বাজারে খোকন নামে একব্যক্তির মালিকানাধীন ইলেকট্রিক সামগ্রী মেরামত দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়, মুদি, মনোহারি, খাবারের দোকান, সারের দোকান, কসমেটিকস সামগ্রী, ওষুধদের দোকান রয়েছে। জীবন কৃষ্ণ তালুকদার জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 


বস্তিতে আগুন-উচ্ছেদ: রাজধানীতে এক বছরে লাখো উদ্বাস্তু!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান