ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৭

ফাইল ছবি ঘন কুয়াশায় কারণে দেশের বৃহত্তর ফেরিসার্ভিস পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সোয়া ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন।

ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর জেলার দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা কার্যত সাময়িক বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে ফেরির মাস্টারদের বরাত দিয়ে জানান, শেষ রাতের দিক থেকে কুয়শার তীব্রতা বাড়তে থাকে। সোয়া ৬টার দিকে অতিরিক্ত কুয়াশা পরতে থাকলে নিকটবর্তী কোনও বস্তুও দেখা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ফেরির ওই কর্মকর্তা জানান, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান