কার্যালয়ের জন্য আইভীর দুয়ারে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২

আইভীর কার্যালয়ে বিএনপির নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে কার্যালয় নিয়ে আদালতে মামলায় পরাজয়ের পর এবার মেয়রের শরনাপন্ন হয়েছেন বিএনপির নেতারা। বুধবার (৮ ফেব্রুয়ারি) মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠকের পর স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

বুধবার বিকালে ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, প্রস্তাবিত জেলা বিএনপি কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এটিএম কামাল, সহ-সভাপতি সুরুজ্জামান।

বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে সেলিনা হায়াৎ আইভী বৈঠকের বিষয়টি তৈমূর আলম খন্দকারের কাছ থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেন।

পরে তৈমূর আলম খন্দকার জানান, ‘আমাদের শহরের ৯ তলা ভবন হবে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ের কাজ শেষ করে সেটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। কারণ এটি আমাদের একটি আস্থার স্থল। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সব কিছুই এখানে করি। তাই যত দ্রুত সম্ভব আমাদের এই কার্যালয় ফিরিয়ে দিতে হবে। আর এ সময়টায় যেন আমরা আমাদের দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি সে জন্য আমাদেরকে নতুন একটি স্থান দেওয়া হোক।’

তৈমুর জানান, আইভী তাদের কথা শুনে তাদের বলেছেন যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বিএনপিকে তাদের কার্যালয় ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের যতটুকু যায়গা কেনা ততটুকুই চেয়েছি। তার চেয়ে বেশি বা কম আমরা চাই না। আর ভবন করার সময়টায় আমাদের কোথায় অফিস দেওয়া হবে সে ব্যাপারে আমাদেরকে স্থান দেখতে বলেছেন তিনি আমরাও তাকে দেখতে বলেছি।’

প্রসঙ্গত তিন বছর আগেই জেলা বিএনপির কার্যালয় ভেঙে সেখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা করে সিটি করপোরেশন। কিন্তু তখন আদালতে মামলা ঠুকে দেন বিএনপি নেতারা। গত ৩০ জানুয়ারি আদালত বিএনপির সেই মামলা খারিজ করে দেন। ফলে এখন আর বিএনপি কার্যালয় ভেঙে সেখানে সিটি করপোরেশনের পরিকল্পনা মাফিক ৯ তলা ভবন করতে কোনও বাধা নেই।

/এফএস/

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি