কাদের ১০ দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪১

ডা. আবদুল কাদের খান গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মইনুল হাসান ইউসুফ তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার বিকালে বগুড়া জেলা শহরের কাদের খাঁনের পরিচালিত গবিব শাহ ক্লিনিক থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাকে পুলিশভ্যানে করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। রাতভর তিনি পুলিশ সুপার কার্যালয়ে ছিলেন। বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে পুলিশ।

কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) মো. শাহ আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কর্নেল কাদের খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।   

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের। তিনি হত্যায় অংশ নেওয়া কিলারদের অর্থ যোগান দেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। 

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম