কাদের জাতীয় পার্টির কেউ না: এরশাদ

রংপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৫

রংপুরে এইচ এম এরশাদ গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁন সম্পর্কে এইচ এম এরশাদ বলেছেন, ‘সে জাতীয় পার্টির কেউ না। তিন বছর ধরে তার সাথে আমার ও দলের কোনও যোগাযোগ নেই।’ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর পর্যটন মোটেলে দলের রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান।

এই মন্তব্যের পর তিনি ডা. কাদের সম্পর্কে আর কোনও কথাই বলতে রাজি হননি। তবে এরশাদ বলেন, ‘এমপি লিটনের আসনের উপনির্বাচনে শামীম পাটোয়ারীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভালো মানুষ, টেলিভিশনে টক শোতে ভালো ভালো কথা বলেন। ব্যারিস্টার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আশা করি ওই আসনে তিনি জয়ী হবেন।’

তবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের উপস্থিতিতেই সাংবাদিকদের বলেন, ‘কর্নেল আবদুল কাদের এক সময় জাতীয় পার্টির এমপি ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিন বছর ধরে দলের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই, সম্পর্ক নেই। তিনি এখন আর দলের কেউ নন।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমাদের সাথে যখন দল করতেন তখন তাকে ভালোই দেখেছি। এমপি লিটন হত্যা মামলার এখন তদন্ত চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে। তারা কী রির্পোট দেয় আমরা দেখবো। তখন বিস্তারিত জানতে পারবো। এখন আগাম কিছুই বলা যাবে না।’

এর আগে পর্যটন মোটেলে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব রুহুল আমিন হওলাদারসহ অন্য নেতারা।

/এফএস/

আরও পড়ুন- 

‘ফের এমপি হওয়া লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম