নারায়ণগঞ্জে চুরির অভিযোগে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৭:১০আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:১৪

আহত মাদ্রাসা ছাত্র আবু শহীদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টাকা চুরির অপবাদে এক মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্রকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।

নির্যাতনের শিকার ছাত্রের নাম হাফেজ আবু শহীদ (১৮)। তিনি মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও গহরদী এলাকার জসীমউদ্দিনের ছেলে। ওই মাদ্রাসার শিক্ষক রমজান আলী শহীদকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (৭ মার্চ) মাদ্রাসা ছাত্র রিফাত ৭শ টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলে। রিফাত রমজান হুজুরকে বিষয়টি জানালে তিনি আমাকে ডেকে পাঠান। পরে মাদ্রাসার আরও দুই ছাত্র রাসেল ও আ. রহমানকে সঙ্গে নিয়ে মাদ্রাসার একটি রুমে আমাকে আটকে রেখে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

শহীদের অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে রমজান আলী ও তার দুই সহযোগী ছাত্র তাকে রেখে পালিয়ে যান। শহীদের কান্নার শব্দ পেয়ে মাদ্রাসার অন্য ছাত্ররা ওই রুমের দরজা খুলে শহীদকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। পরে শহীদের শারীরিক অবস্থার কোনও উন্নতি না হলে বুধবার রাতে তাকে আড়াইহাজার সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ বলেন, ‘আমি চুরি করিনি। এরপরও আমাকে মাটিতে ফেলে পেটানো হয়েছে। আমি নড়াচড়া করতে পারছি না। আমি এর বিচার চাই।’

ওই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রমজান আলী। গা ঢাকা দেওয়ার আগেই তিনি শহীদকে মারধরের ঘটনা স্বীকার করে বলেন, ‘চুরির অভিযোগ শুনে মাথা ঠিক ছিল না। সে কারণে শহীদকে ১৫টি বেত্রাঘাত করেছি। আমার অপরাধ হয়ে গেছে।’

ওসি সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুক্তভোগী ছাত্র বা তার পরিবার কোনও অভিযোগ করেনি। তবে পুলিশ ওই শিক্ষককে আটকের চেষ্টা করছে।’

শালমদী ইসলাময়িা হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি শোভনীয় নয়। তবে তিনি এ সংবাদ প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন এ প্রতিবেদককে।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের