ভারতের সঙ্গে জনস্বার্থবিরোধী চুক্তি হলে জনগণ মানবে না: ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৮:২৪আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:৪০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে জনস্বার্থবিরোধী চুক্তি হলে জনগণ তা মানবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনস্বার্থবিরোধী চুক্তি হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।’

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে ঘিওর উপজেলার পাচুরিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল, যারা জোর করে ক্ষমতায় বসেছে। বিএনপিকে নিষ্ক্রয় করতেও ষড়যন্ত্র করছে। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সর্বস্থরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে। কিন্তু কোনও ষড়যন্ত্র বিএনপিকে ধ্বংস করতে পারবে না।’

খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতি চারণ করে মির্জা ফখরুল বলেন, ‘খোন্দকার দেলোয়ার ছিলেন বিচক্ষণ এবং সাহসি নেতা। প্রতিকূল পরিবেশেও তিনি দলকে সামনে থেকে সঠিক পথে পরিচালিত করেছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়ম মোয়াজ্জেন হোসেন আলাল,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মইনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির সহ-সভাপতি জামিলুর রশিদ খান, আজাদ হোসেন, আতাউর রহমান আতা, মোতালেব হোসেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিতু, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খোন্দকার আকবর হোসেন বাবলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের