বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই: মাহবুব-উল-আলম হানিফ

রাজবাড়ী প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৭:২৯আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:৫৪

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই:  মাহবুব-উল-আলম হানিফ

প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছেন উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেন, ‘বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও সুযোগ নেই। বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করে যাচ্ছেন। একের পর এক জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের চিহ্ন থাকবে না।’

শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের গোসাই গোবিন্দপুরে ৬৫ তম পঞ্চমদোল উপলক্ষে ভক্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি সাংবাদিকদের এসব কথা বলেন।

বালিয়াকান্দি উপজেলার শ্রী শ্রী রাধানাথ অঙ্গন গোসাই গোবিন্দ বাড়ির দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সব সন্তানের মঙ্গল কামনায় আয়োজিত ৬৫তম পঞ্চমদোল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঢাকা ভারতীয় হাই কমিশন (পলিটিক্যাল অ্যান্ড ইনফরম্যাশন) মি. রাজেশ উকি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি শ্রী নির্মল কুমার চ্যাটার্জী।

৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে শ্রী শ্রী রাধানাথ বিগ্রহ পুনঃস্থাপন, ৬৫তম পঞ্চমদোল উৎসব, ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম সংকীর্ত্তন ও অষ্টকালীন লীলাকীর্ত্তন এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।  ১৬ মার্চ  থেকে শুরু এই উৎসব চলবে ২০ মার্চ  পর্যন্ত।

/জেবি/

আরও পড়তে পারেন: শুধু পুলিশ-র‌্যাব দিয়ে জঙ্গি নির্মূল সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের