মধুপুর বনে গাছ কাটতে বাধা দেওয়ায় প্রহরীদের ওপর হামলা, আহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৫:০৬আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৬:৫৮

mymensingh bon -2 টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে গাছ কাটতে বাধা দেওয়ায় বনপ্রহরীদের ওপর হামলা করেছে বনদস্যুরা। এতে ছয় প্রহরী আহত হয়েছেন। রবিবার বিকেলে মধুপুর বনাঞ্চলের সদর বিটের বটচতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই  আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত
আহতরা হলেন, বনপ্রহরী কার্তিক চন্দ্র দাস (৫৫), আতিক মিয়া (৫০), উসমান গণি (৫০) এবং কমিউনিটি ফরেস্ট গার্ড  আব্দুল লতিফ (৫৫), সিদ্দিক হোসেন (৫০), শহীদুল ইসলাম (৪৫)।
মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শন (এসআই) আমিনুল ইসলাম জানান,  রবিবার বিকেলে ৩০-৪০ জন মধুপুর বনাঞ্চলের সদরবিটের বটচতল এলাকায় গাছ কাটছিল। সংবাদ পেয়ে বনপ্রহরী ও কমিউনিটি ফরেস্ট গার্ডরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেয়। এসময় বনদস্যুরা ধারালো অস্ত্র নিয়ে বনপ্রহরী ও কমিউনিটি ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায়। এতে ৬ জন আহত হন।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাসুদ রানা বলেন, ‘দূর্বৃত্তদের হামলায় আমাদের ৬ জন আহত হয়েছে। হামলার সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত আতিক ও লতিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।’
এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা।
/জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে পীর হত্যা: প্রধান আসামি কুড়িগ্রামে গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের