কল্পনা চাকমা অপহরণ মামলা: পুলিশ তদন্ত রিপোর্টে বাদীপক্ষের নারাজি

রাঙামাটি প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৭:৩২আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:৩৪

রাঙামাটি রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলায় পুলিশের তদন্ত রিপোর্ট বাদীপক্ষ নারাজি হয়েছেন। তারা মামলার পুনরায় বিচার বিভাগীয় অথবা আলাদা প্রাতিষ্ঠানিক তদন্তের আবেদন জানান। পরে আদালত আগামী ২ মে শুনানির দিন পুনরায় নির্ধারণ করেন। বুধবার (২২ মার্চ) রাঙামাটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে কল্পনা অপহরণ মামলার শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

কল্পনার চাকমার মামলার আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মামলায় পুলিশের যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, তা যথাযথ নয় এবং তা ন্যায় বিচারের পরিপন্থী।’
কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমা বলেন, ‘পুলিশের তদন্ত রিপোর্টে সত্য উঠে না আসায় আমরা প্রতিবেদনের ওপর নারাজি হলে আদালত আমাদের আবেদন শুনে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার শুনানির সময় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রানী ইয়ান ইয়ান, কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমাসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা এলাকার নিজ বাড়ি থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন তার পরিবার। এ ঘটনার পর কল্পনা চাকমার ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী