ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ০৭:২৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১১:৩৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন।

দুর্ঘটনা কবলিত ট্রাক

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্ক্যান সিমেন্ট বোঝাই দ্রুতগামী ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো-১১-০৩২৯) নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সড়কের পাশে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ শিশু, ৩ নারীসহ ৯ নিহত হয়েছেন। এসময় আহত ৪ জনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।

নিহতদের মৃতদেহ ভালুকা থানায় রাখা হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন- শেরপুর জেলার সিরাজুল (৩০), শাহজাহান হোসেন (৪০), আব্দুল কুদ্দস (৩৫) ও সেলিম মিয়া (২৩)। হতাহতরা সবাই ট্রাকে করে শেরপুর ও জামালপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজ চালায়। ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

/এমও/টিএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান