সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ১৪৪ ধারা জারি

সিলেট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১২:৩৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:৫৭

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ১৪৪ ধারা জারি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘ জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে বিস্ফোরণের ঘটনার পর ওই আদেশ জারি করা হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে জানা গেছে।

মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম জানানো হয়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও জোটবদ্ধভাবে চলাফেরা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ১৪৪ ধারা জারি দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, ওইসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই এলাকার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তাদের বাহন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার জন্য আদেশ জারি করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:

অভিযান চলছে, থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি