অভিযান চলছে, থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ

সিলেট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১২:২৬আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৫:৫৬

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান (ফাইল ছবি)

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ রবিবার সকাল ১০টা থেকে ফের অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের দুই কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

‘আতিয়া মহল’ নামে পাঁচতলা ওই বাড়িতে শনিবার সকাল থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। সন্ধ্যা পর্যন্ত তারা অভিযান চালিয়ে বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করে। এরপর অভিযান বনধ রাখে। আজ রবিবার সকাল থেকে তারা ফের অভিযান শুরু করেছে।

শিববাড়ির পাশেই জৈনপুর এলাকার বাসিন্দা জুমন খান জানান, বেলা সাড়ে ১১টা ও সোয়া ১২টার দিকে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লোকজনকে রাস্তায় না বের হওয়ার জন্য মাইকে ঘোষণা দিচ্ছেন। আশপাশের এলাকা ও রাস্তায় কোনও লোকজনকে দেখা যাচ্ছে না। সব দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে, জঙ্গি আস্তানা আতিয়া মহলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে বিস্ফোরণের পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানিয়েছেন। এসএমপি জানায়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও জোটবদ্ধভাবে চলাফেরা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায়  ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকেলে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে  আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াট ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী।

/বিএল/এসটি/

আরও পড়ুন:

 

বিস্ফোরণে আহত ওসি মনিরুল ইসলাম মারা গেছেন

সিলেটে হামলার দায় স্বীকার আইএসের

বোমা বিস্ফোরণে নিহত কায়সারের বাড়িতে শোকের ছায়া

গোয়েন্দা প্রধানসহ র‌্যাবের দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি

‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই ‘পাঠানপাড়ায়’ হামলা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী