লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৪:১৩আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:১৫

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসি লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৪ জনের ফাঁসির আদেশ ও এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (২৯ মার্চ) লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেমের আদালতে এ রায় দেওয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা ব্যাপারীর ছেলে সানা উল্যাহ (৩৭), একই উপজেলার চর কালকিনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম মাঝি (৩২), একই গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারির ছেলে হারুন (৩২), ও নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর গ্রামের আব্দুল গণির ছেলে মো. রহিম (২৭)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২২ শে ডিসেম্বর রাতে সানা উল্যাহ, মো.রহিম, মো. হারুন ও আবুল কাশেম এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করলে ৫দিন পর তার জ্ঞান ফিরে।

এ ঘটনায় গৃহবধূর স্বামী রফিকুল্যাহ বাদী হয়ে ওই বছর ২৯ শে ডিসেম্বর কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। ৩১ শে মে ২০১৫ সালে পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল বাশার।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী