ধানের শীষে সিল মেরে ব্যালট দেখালেন সাক্কু

পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ১০:১৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১০:১৫

নিজের ভোট দিয়ে ব্যালট দেখাচ্ছেন মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে এসে ব্যালটে ধানের শীষে সিল মেরে তা গণমাধ্যমকর্মীদের দেখালেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সাক্কু। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ৫ নম্বর বুথে ব্যালটে সিল মারেন তিনি। এরপর তা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দিকে উচু করে দেখান।

মনিরুল হক সাক্কু এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে তা গণমাধ্যম কর্মীদের সামনে উচু করে ধরেন। তখন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

নিজের ভোট দেওয়ার পর মনিরুল হক সাক্কু অভিযোগ করে বলেন, ‘সরকার দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারছে। এমনকি তারা আমার এজেন্টদের কেন্দ্রের বাইরে বের করে দিচ্ছে।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের