যাত্রীবাহী ট্রলারডুবি: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১৩:৫০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৩:৫০

যাত্রীবাহী ট্রলারডুবি: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর এরিয়া ডাইভিং অফিসার কমাণ্ডার শাহরিয়ার, বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদার, কোস্টগার্ড সিজিও ফরিদ আহমেদ, মোরেলগঞ্জ থানার ওসি মো.রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৮ মার্চ) ট্রলারডুরি ঘটনায় শুক্রবার পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এখনো ২ শিশু নিখোঁজ রয়েছে। ওই দুজনকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এমনটি মনে করেই উপজেলা প্রশাসন আজ উদ্ধারকারী দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অভিযান শেষ করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ভারতীয় সেনাপ্রধান

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী