‘আত্মঘাতী’ জঙ্গি সোহেল দিনাজপুরের লোকমান

নুরুজ্জামান লাবু
০২ এপ্রিল ২০১৭, ১২:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১২:২৬

নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি সোহেল রানা ওরফে লোকমান মৌলভীবাজারের নাসিরপুর গ্রামে সপরিবারে আত্মঘাতী জঙ্গি মোশারফ ওরফে সোহেল রানার প্রকৃত নাম লোকমান হোসেন। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়ায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশ জানায়, সোহেল রানার বাড়ি দিনাজপুরে। সে প্রায় ১০ বছর আগে বাড়ি ছাড়ে। সে একসময় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাও ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, লোকমান হোসেন ওরফে সোহেল রানা ২০০৭-০৮ সালে দিনাজপুর ছেড়ে চলে যায়। এরপর সে দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে বসবাস করতো। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটিও মামলা রয়েছে। লোকমান ওই মামলার চার্জশিটভুক্ত আসামি।
এর আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্র জানায়, সপরিবারে আত্মঘাতী মোশারফ ওরফে সোহেল রানা ছিল নব্য জেএমবির মধ্যম সারির নেতা। সাংগঠনিক সিদ্ধান্তেই সে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গিয়ে সদস্য সংগ্রহ শুরু করে। মাস কয়েক আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আস্তানা ছেড়ে চলে আসে বৃহত্তর সিলেট অঞ্চলে। নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসার সঙ্গে ছিল নিয়মিত যোগাযোগ। 

/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান