মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি মিলবে উল্লেখ করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বলেন, ‘গতবারের মত এবারও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য কাজ করে যাচ্ছি।’ মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ জানান।
তিনি বলেন, ‘নিয়োগপ্রার্থীরা মাত্র ১০০ টাকা ব্যংকড্রাফট, পে-অর্ডার বা চালানের মাধ্যমে সরকারি খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিবেন। কৃতকার্য হলে কনস্টেবলের চাকরি পাবেন। দালাল বা অন্য কারও সঙ্গে কোনও ধরনের অর্থনৈতিক লেনদেন করলে গতবারের মত এবারও তার প্রার্থীতা বাতিল করা হবে।’
পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম আরও জানান, ‘কোন নিয়োগপ্রার্থী যেন চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা না দেয়, অথবা আত্মীয়-স্বজন বা অন্য কোনও মাধ্যম যেন অসুদপায় অবলম্বন করতে না পারে সেজন্য মিডিয়াসহ সবার সহযোগীতা কামনা করছি। এ ছাড়া ইমামদের মাধ্যমে মসজিদের মুসুল্লীদের এ কথা জানানো হবে।
পুলিশ সুপার আরও জানান গতবার কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার লক্ষ্যে জেলা পুলিশ লাইনের সব স্টাফদের সরিয়ে সদ্য নিয়োগ পাওয়া মহিলা পুলিশ স্টাফদের নিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, গত কয়েকমাস আগে জেলার ৬ উপজেলায় মোট ৭০ জন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হন এবং আগামী ১৫ এপ্রিল থেকে জেলায় আবারও কনস্টেবল নিয়োগ শুরু হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: বৈশাখী উৎসব আর ব্রহ্মপুত্র নদে পূণ্যার্থীদের স্নান ছিল জঙ্গিদের টার্গেট








