পারিশ্রমিক চাওয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

রংপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৩:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৪:৩৭

সাতদিনের বকেয়া মজুরি দাবি করায় রংপুরে স্কুলছাত্র আকরাম হোসেনকে (১৩) বেধড়ক পিটুনির পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযাগ পাওয়া গেছে। শনিবার ভোরে জেলার বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাটে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রকে হত্যা পুলিশ ও স্বজনরা জানায় পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার চিলাপাক মাটিয়ালপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আকরাম স্থানীয় চিলাপাক হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। হতদরিদ্র বাবা-মা লেখাপড়ার খরচ জোগান দিতে না পারায় স্কুল ছুটির ফাঁকে সে বদরগঞ্জ উপজেলার শেখেরহাটে সোলেমান আলী ওরফে সলের হোটেলে ৭ দিনের জন্য কাজ করে। শুক্রবার তার ৭দিন শেষ হওয়ায় প্রতিদিনের মজুরি ১৩০ টাকা হিসেবে একহাজার ২০ টাকা দাবি করে।

নিহতের পরিবারের আহাজারি তারা আরও জানান, হোটেলের মালিক আকরামকে টাকা পরে দেবে বলে জানালে সে প্রতিবাদ করলে তাকে নিষ্ঠুরভাবে মারধর করা হয়। এক পর্যায়ে তার গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে হোটেল মালিক সোলেমান আলী। খবর পেয়ে আশেপাশের লোকজন হোটেলে এসে শিশু আকরামকে হোটেলের ভেতরে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পায়।

পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু আকরামের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি