কক্সবাজারে দুই জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৩:৪২আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৩:৪২

কক্সবাজারে দুই জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার শহরের টেকপাড়ার হাঙ্গর পাড়ার একটি বাসা থেকে এক নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী বলে ধারণা করা হলেও, পরে পুলিশ নিশ্চিত করেছে তাদের বিয়ে হয়নি। সোমবার ভোরে আব্বাস নামে এক ব্যক্তি ভাড়া বাসা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের মোজাহের পাড়ার হাসান আলীর ছেলে আবদুল শুক্কুর আবু (২৭) ও খুরুস্কুল পূর্বহামজার পাড়ার নুরু মিস্ত্রি মেয়ে হাসিনা আকতার (২৫)। বাসা থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল জানিয়েছেন, স্বামী-স্ত্রী পরিচয়ে একটি ভাড়া বাড়িতে থাকতো তারা। কিন্তু দুই জনের আত্মীয়-স্বজনদের তথ্য মতে তাদের বিয়ে হয়নি। সোমবার ভোরে পুলিশ খবর পেয়ে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। এ সময় গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানে ঝুলন্ত শুক্কুরের লাশ পাওয়া যায়। মেঝেতে অজ্ঞান অবস্থায় হাসিনাকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

/জেবি/

আরও পড়তে পারেন: সাব-রেজিস্ট্রারের সই জাল করে পে-অর্ডার ভাঙানোর চেষ্টা

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের