আমাকে না জানিয়েই তারের জঞ্জাল সরানোর অভিযান: মেয়র আরিফুল

সিলেট প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ১৮:২৪আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৮:২৪

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের জিন্দাবাজারসহ আশপাশের এলাকায় তারের জঞ্জাল সরাতে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। এর ফলে নগরীর অধিকাংশ এলাকায় ইন্টারনেট ও ডিশের সংযোগ বন্ধ রয়েছে। তবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, তাকে না জানিয়েই সিসিক কর্মীরা এই অভিযান চালিয়েছে।

সোমবার দিনগত রাত ১২টা থেকে জিন্দাবাজারসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইন্টারনেট ও ডিশের সংযোগ বিচ্ছিন্ন করে সিটি করপোরেশনের কর্মীরা। এ বিষয়ে মঙ্গলবার বেলা ৪টার দিকে সিসিক ভবনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন মেয়র আরিফুল।

সাংবাদিকদের একটি চিঠি দেখিয়ে মেয়র আরিফুল বলেন, ‘সিটি করপোরেশন এই অভিযান চালালেও আমাকে জানানো হয়নি। সিসিক সচিব মো. বদরুল হক গত ১০ এপ্রিল তারিখে একটি চিঠির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, পরিচ্ছন্ন কর্মকর্তা, বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীকে অভিযানের বিষয়ে জানান। অভিযান চলার সময়ে সহযোগিতা চেয়ে এই চিঠি দেওয়া হয়। তবে চিঠির অনুলিপি আমাকে দেওয়া হয়নি।’

তবে এ বিষয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাবিব বলেন, ‘অভিযান মেয়রকে জানিয়েই শুরু হয়েছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 

আতিয়া মহলের বাসিন্দাদের মালামাল বুঝিয়ে দিয়েছে পুলিশ, স্বর্ণ-টাকা গুম হওয়ার অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের