বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও পিআইসি বা ঠিকাদারকে পাইনি: দুদক পরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ২০:১৬আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:১৬

বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও পিআইসি বা ঠিকাদারকে পাইনি:  দুদক পরিচালক

বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইস) সদস্য বা ঠিকাদারকে পাইনি মন্তব্য করে দুদক পরিচালক বলেন, ’ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি বা ঠিকাদার যারাই অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত বা যারা সহযোগিতা করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেল ৩টায়  সুনামগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. বেলাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল ডুবির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দুদক দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। তারমধ্যে একটি হলো বাঁধ ভাঙার প্রকৃত কারণ অনুসন্ধান করা। বাঁধ ভাঙ্গার জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনও কর্মকর্তা, পিআইসি কিংবা ঠিকাদার দায়ী কিনা তা ক্ষতিয়ে দেখা। দ্বিতীয়টি হলো এটা প্রাকৃতিক বিপর্যয় কিনা তা দেখা। এই নিয়ে আমরা তিনটি হাওরের ফসল রক্ষা বাঁধ পর্যবেক্ষণ করেছি। আমাদের পর্যবেক্ষণ টিমে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের একজন সহকারী প্রকৌশলী সঙ্গে ছিলেন। 

তদন্ত টিমের সঙ্গে ছিলেন দুর্নীতি দমন কমিশনের ডেপুটি উপ-পরিচালক মো. আব্দুর রহিম, সহকারি পরিচালক সেলিনা আক্তার, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগের পরিচালক শিরিন পারভিন, উপ-পরিচালক সিলেট রব হালদার, উপসহকারী পরিচালক সিলেট রঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

প্রসঙ্গত, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের তথ্যমতে, ফসলের সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকার ৬৮ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়। সুনামগঞ্জের বৃহৎ ৩৭টি হাওরসহ ৪২টি হাওরে ২০ কোটি ৭০ লাখ টাকা ২২৫টি প্রকল্পের (পিআইসি) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকারের চেয়ারম্যানদের সভাপতি করে গঠিত এসব প্রকল্প অনুমোদন দেন স্থানীয় সংসদ সদস্যরা। অপরদিকে ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারে দরপত্র আহ্বান করে পাউবো। প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারদের কাজ ৩১ মার্চ ২০১৭ এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও  নিদিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা সম্ভব হয়নি। অন্যদিকে গত ২৯ মার্চ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে একের পর এক ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের ৯০ ভাগ কাঁচা ধান  তলিয়ে যায়। এতে ৩ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি দুদকের নজরে এলে বুধবার থেকে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে।

/জেবি/
আরও পড়তে পারেন: রাবিতে ‘আইএস’ সন্দেহে আটক তিন


সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী