সাগরে নিম্নচাপ: ৬৫ ফুটের নিচে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা পটুয়াখালীতে

পটুয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৫:১৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৫:১৯

বৈরী আবহাওয়া সাগরে নিম্মচাপের কারণে পটুয়াখালীতে গত দু’দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর ও পটুয়াখালী নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীন ১২টি নৌ-রুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী নদী বন্দর কর্তৃপক্ষ।

কলাপাড়া রাডার স্টেশনের সহকারী প্রকৌশলী মো. সাহাবুদ্দীন জানান, পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন এলাকা কুয়াকাটাসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। সাগর উত্তাল রয়েছে। নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। পটুয়াখালী জেলায় আরও প্রায় দুইদিন বৈরী অবহাওয়া বিরাজ করবে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছধরা বহু ট্রলার নিয়ে জেলেরা মৎস্য বন্দর আলীপুর-মহীপুর, মৌডুবি, ঢোসসহ জেলার বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন।

/এফএস/

আরও পড়ুন- উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের