টঙ্গীতে পুলিশের অপরাধবিরোধী অভিযান শুরু

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৫২

গাজীপুর

গাজীপুর নগরের টঙ্গীতে অপরাধবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। টঙ্গী থানা এলাকার ১৫টি ওয়ার্ডে এ অভিযান শুরু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটা থেকে এ অভিযান শুরু হয়। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি হারুন অর রশীদ বলেন, ‘জঙ্গী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি গ্রেপ্তারে এ অভিযান চালানো হচ্ছে। প্রতি ওয়ার্ডে পুলিশের চারটি টিম অভিযান পরিচালনা করছে। একজন করে উপ-পরিদর্শক (এসআই) প্রতিটি টিমের নেতৃত্ব দিচ্ছেন। একটি টিমে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য রয়েছেন। জেলার সাধারণ পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যসহ মোট ৫০০ পুলিশ সদস্য এ অভিযানে রয়েছেন। অভিয়ান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।’

এসপি আরও বলেন, ‘আবাসিক এলাকার পাশাপাশি পুলিশের সন্দেহভাজন এলাকাগুলোকে তল্লাশির আওতায় আনা হয়েছে। অভিযানের আওতাভুক্ত এলাকার তালিকা আগেই প্রস্তুত করা হয়।’ পরিস্থিতি অনুযায়ী এসব তালিকার বাইরেও অভিযান চালানো হতে পারে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম