বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০২:১১আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০২:১৫

ইকবাল হাসান মাহমুদ টুকু (ফাইল ছবি)

ট্রেনে হামলা, অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা ৪টি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু তার আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করেন। পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল ইসলাম।

২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমাবেশ চলাকালে দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে ছয়জনের মৃত্যু হয়। এর পরপরই ট্রেনে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুসহ বিএনপির অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা করে পুলিশ।

চলতি বছরের ১০ এপ্রিল তিনটি মামলায় টুকু বিশেষ ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু অপর চারটি মামলায় নিম্ন আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বিশেষ ট্রাইব্যুনাল আদালত টুকর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম