নিহত জঙ্গিরা আত্মঘাতী হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ২০:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:১৫

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত চার জঙ্গি আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি খুরশীদ হোসেন। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন তিনি। এসময় তিনি বলেন, অভিযান চালানোর সময় জঙ্গিরা আস্তানার ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বিস্ফোরণেই তারা মারা গেছে।’ এছাড়া, অভিযানে এক নারী ও একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, শিবনগরের ওই আস্তানায় আত্মঘাতী হওয়া চার জঙ্গির মধ্যে একজন আবু আলী। দুই মাস আগে সে-ই বাড়িটি ভাড়া নিয়েছিল। নিহত বাকি তিন জঙ্গিও পুরুষ।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম পরিচালিত অপারেশন ঈগল হান্টে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও আবুর ছোট মেয়ে চার বছর বয়সী সাজিদা খাতুনকে উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিআইজি জানান, সুমাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা।
অভিযানের সমাপ্তি ঘোষণার পর ঘটনাস্থল থেকে গণমাধ্যকর্মীসহ সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-

শিবগঞ্জের আস্তানায় ৪ জঙ্গি নিহত
ফের গোলাগুলি শিবনগরের আস্তানায়

আবু মরে গেলেও আমরা তাকে নিতে যাবো না: মা

ইউপি সদস্যসহ আটক ৫ জনের তথ্যে শিবনগরে জঙ্গি আস্তানায় অভিযান!

আস্তানা থেকে বেরিয়ে গেছে ২ অ্যাম্বুলেন্স: একটিতে নারী, অন্যটিতে শিশু

/এনএল/টিআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান