রাজশাহীতে সহকারী পুলিশ কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১২:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৬:৫৮

রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, আরএমপির অফিসার্স কোয়ার্টারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তিনি ৩১তম বিসিএস ক্যাডার ছিলেন। তিনি আরএমপির সাবেক পুলিশ কমিশনার ও সাবেক ডিআইজি ওবাইদুল্লাহ হকের ছেলে। তাদের বাড়ি রাজশাহী নগরীর উপশহর এলাকায়।

তিনি আরও বলেন, লাশ বর্তমানে পুলিশ অফিসার্স কোয়ার্টারে রয়েছে। ঢাকা থেকে বাবাসহ অন্যরা আসার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, এসি ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাল চারটায় মতিহার থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে সভা হওয়ার কথা ছিলো, যা এসি সাব্বির আহমেদ সরফরাজের মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। 

 /এসটি/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের