কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন নিল শিশু রনি!

শেরপুর প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৯:১০আপডেট : ০২ মে ২০১৭, ১৯:১০

জামিন নিতে আদালতে শিশু রনি ভাইয়ের কোলে উঠে শেরপুরের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জামিন নিতে হয়েছে রনি মিয়া নামে পাঁচ বছরের এক শিশুকে। মঙ্গলবার বিকালে শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

রনি শেরপুর সদর উপজেলার বেতমারী পশ্চিমপাড়া গ্রামের ধানী মিয়ার ছেলে। অন্যদিকে জামিন নিতে ভাইয়ের কোলে উঠে ওই শিশুর কাঠগড়ায় দাঁড়ানোর ঘটনায় হতচকিত হয়ে পড়েন বিচারকসহ আদালতে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থী লোকজন। পরে শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান ওই শিশুসহ মামলার সব আসামির জামিন মঞ্জুর করেন।

সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বিকালে বেতমারী উত্তরপাড়া গ্রামের কৃষক ইমান আলীর সঙ্গে স্থানীয় ধানী মিয়ার আত্মীয় সুমন মিয়া ও রিপন মিয়াদের পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইমান আলী ১৭ এপ্রিল সদর থানায় সুমন মিয়াসহ আটজনকে আসামি করে একটি মামলা করেন। থানা পুলিশ ওইদিনই মামলাটি রেকর্ড করে। আর  ওই মামলায় ৬নং আসামি করা হয় ধানী মিয়ার ছেলে রনি মিয়াকে। মামলায় রনির বয়স ২৬ বছর উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে সে পাঁচ বছরের শিশু।

আসামিপক্ষের আইনজীবী এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী ওই শিশুর জামিনে বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ তদন্ত না করেই সরাসরি মামলাটি রেকর্ড করায় জামিন নিতে ওই শিশুকে আদালতে আসতে হয়েছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

/বিএল/

আরও পড়ুন:

বাল্যবিয়ে: কাজীর জেল, পালিয়েছে বর 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী