৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০২ মে ২০১৭, ২০:৫২আপডেট : ০২ মে ২০১৭, ২০:৫২

বগুড়ায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার বগুড়ায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন র‌্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার (২ মে) ভোরে জেলার শেরপুর উপজেলার বালান্দা গ্রামের একটি ঘরে মূর্তিটি বিক্রির সময় তা উদ্ধার করা হয়।  মূর্তির আনুমনিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

মূর্তিটি উদ্ধার করা হলেও ক্রেতা-বিক্রেতা উভয়েই পালিয়ে গেছে বলে জানায় র‌্যাব। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

মূর্তি উদ্ধারের পর র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে করেন। ব্রিফিংয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালান্দা গ্রামের পশ্চিম পাশের পুকুর পাড়ে একটি টিনশেড ঘরে কষ্টি পাথরের মূর্তি কেনাবেচা চলছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতারা মূর্তি ফেলে পালিয়ে যায়। পরে অনুসন্ধান চালালেও মালিকের সন্ধান পাওয়া যায়নি।

/এসএমএ/এফএস/ 

আরও পড়ুন- 
নদীভিত্তিক পর্যটনে গতি আসবে অর্থনীতিতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী