দেশ সেরা রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:৪০

দেশ সেরা রাজশাহী শিক্ষা বোর্ড গতবারের চেয়ে পাসের হার কমলেও এবারের এসএসসি পরীক্ষায় পাসের পরিসংখ্যানে ১০টি বোর্ডের মধ্যে সেরা ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ৯০ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৬ সালে এ ফলাফল ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ।

এবারে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। ২০১৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৯৪ জন।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ৫৯০ জন। এরমধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৮ জন। অনুপস্থিত ছিল ৬৫২ জন।

পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ৮৬ হাজার ৭১৯ জন ও ছাত্রীর সংখ্যা ৮০ হাজার ২১৯ জন। পাস করেছে ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন। এরমধ্যে ছাত্র পাসের হার ৯০.০১ এবং ছাত্রী ৯১.৪৪ শতাংস। এবার ১৭ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ছাত্র ৯ হাজার ৭৫ ও ছাত্রী ৮ হাজার ২৭৪ জন।

বৃহস্পদিবার (৪ মে) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনারুল হক প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক তরুন কুমার সরকার, কলেজ পরিদর্শক আবুল হোসেন ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

পরীক্ষা নিয়ন্ত্রক তরুন কুমার সরকার জানান, ফলাফল তুলনামূলক ভালো হয়েছে। গত বছরের চেয়ে এবার পাসের হার কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেক বছর একই রকম শিক্ষার্থী থাকে না। তাই এবার বোর্ডের পাসের হার কম হয়েছে। তবে খুব পার্থক্য নেই। দেশের অন্য বোর্ডের চেয়ে আমরা শীর্ষে রয়েছি।’

এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩. ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী। চট্টগ্রামে পাসের হার ৮৩.৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম