বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা

বরিশাল প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৫:১৮আপডেট : ০৪ মে ২০১৭, ১৫:২০

বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাস ও জিপিএ-৫ এর পরিসংখ্যানে মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে এবারে ৯৩ হাজার ৬৭৬ পরীক্ষার্থ অংশ নিয়ে ৭২ হাজার ৩৫৮ (৭৭.২৪%) জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৩৬ হাজার ৯৬৭ ( ৭৯.৮২%) ছাত্রী ও ৩৫ হাজার ৩৯১ জন ছাত্র। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীরা সংখ্যা ১ হাজার ২৫৫ ও ছাত্র ১ হাজার ৩৩ জন।



এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলাফলে। গেল বছরের চেয়ে পাশের হার ২ দশমিক ১৭ ভাগ কমে এই সংখ্যা এবার নেমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪ এ। এদের মধ্যে ২ হাজার ২৮৮ জন পেয়েছে জিপিএ-৫। গেল বছররের চেয়ে এবারে ১১ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি হলেও জিপিএ-৫ হাজার ৮ ২৫ কমে হয়েছে ২ হাজার ২৮৮।
বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বললেন, ‘আগে খাতা দেখার মানদণ্ডে ভিন্নতা ছিল। এবারে তা একই মানদণ্ডে নিয়ে আসায় বিগত বছরের তুলনায় ফলাফলে এই তারতম্য হয়েছে।’
ফলাফল বিপর্যয়ের বিষয়ে প্রশ্নের ব্যাখ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বলেন, ‘আগে খাতা দেখার কোনও সাদৃশ্য ছিল না। এক এক পরীক্ষক তাদের মতো করে খাতা দেখতেন ও নম্বর দিতেন। এবারে আমরা তা একটি নিয়মের মধ্যে নিয়ে আসায় মার্কস দেওয়ার বেলায় বাড়তি-কমতি হয়নি। এই একটি কারণের সঙ্গে আরও যোগ হয়েছে কেরিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান নামের দুটি বাড়তি সাবজেক্ট। এই দুটি বাড়তি সাবজেক্টের কারণে অকৃতকার্যের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করেন পরীক্ষা নিয়ন্ত্রক।
জেলা ভিত্তিক ফলাফলে প্রথমে ঝালকাঠি জেলা যার পাসের হার ৮২ দশমিক ৭৮ (৩০টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ) শতাংশ । এরপর যথাক্রমে বরিশাল পাশের হার ৮০ দশমিক ১৪ (২৮টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ) শতাংশ, পিরোজপুর জেলায় পাশের হার ৭৮ দশমিক ৫৯ (১৩ টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ) শতাংশ , পটুয়াখালী জেলার গড় পাশ ৭৫ দশমিক ৯৪ ( ৪টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ ) শতাংশ , বরগুনা জেলায় এই হার ৭২ দশমিক ২১ (৬টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ)শতাংশ আর সবশেষে ৭০ দশমিক ৫৮ ভাগ পরীক্ষার্থী পাস করে (৬টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ) ভোলা জেলার অবস্থান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম