দেশ চালাচ্ছে পর্তুগিজ জলদস্যুরা: আলাল

যশোর প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৮:২১আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:১৯

যশোরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘মানুষের জীবনে দুর্বিষহ যন্ত্রণা চাপিয়ে দিয়েছে এ সরকার। মনে হয় যেন পর্তুগিজ জলদস্যুরা সরকার পরিচালনা করছে। এর থেকে মুক্তি পেতে উজ্জীবনী শক্তি হিসেবে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মান জরুরি।’ 

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনের আয়োজন করলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আলাল বলেন, ‘এটি দলের হাই কমান্ডের সিদ্ধান্ত। আগামী সপ্তাহে যেকোনও দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে নির্বাচনি রূপরেখা উপস্থাপন করবেন।’

জেলা বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু কুমার দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাড. মনিরুল হুদা, ইঞ্জনিয়ার টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, ফিরোজা বুলবুল কলি, সাবিরা ইসলাম মুন্নী, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ।

জেলা বিএনপির প্রতিনিধি সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, এ সরকার যদি মানুষের হৃদয়ের ভাষা না বোঝে, গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার না দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে। তিনি বলেন, এর আগে ২১ বছর অপেক্ষার পর ক্ষমতায় এসেছিল। এবার সে অপেক্ষা হবে অনন্তকালের। আর এটা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে কারণে তিনি বলেছেন- আওয়ামী লীগে কাক ঢুকে গেছে। আর আওয়ামী লীগের সেই কাকেরা বাইরে থেকে ময়লা এনে দলে ফেলছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম