সারাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটের শাখা হবে: স্বরাষ্ট্র সচিব

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৯:৪৪আপডেট : ০৪ মে ২০১৭, ২১:০০

ময়মনসিংহে স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ জননিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘জঙ্গি দমনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অল্প সময়ের মধ্যে এই ইউনিট দক্ষতার পরিচয় দিয়েছে। সিটিটিসির প্রযুক্তিগত দক্ষতাসহ জনবল বাড়ানোর কাজ করছে বর্তমান সরকার। আর জনবল বাড়লেই এই ইউনিটের কার্যক্রম বিভাগীয় শহরসহজেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে।’

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত জঙ্গি ও মাদক নির্মুলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব এসব কথা বলেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মাদকসেবী ও ব্যবসায়ীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় শহরের বলাশপুরের নুরুল ইসলাম, বাঘমারা মেডিক্যাল গেইটের আরিফ মিয়া, মিন্টু মিয়া, কৃষ্টপুরের আনোয়ার হোসেন, স্টেশন রোড এলাকার রশিদ মিয়া, নতুন বাজারের আজগর আলী, সানকিপাড়ার রোজিনা আক্তার, কমলা বেগমসহ বেশ কয়েকজন নারী-পুরুষের হাতে রিকশা ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সারাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটের শাখা হবে: স্বরাষ্ট্র সচিব এ সময় সচিব বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার মাদকবিরোধী নানা কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, মাদকের হাত থেকে সমাজকে বাঁচাতে মাদকসেবী ও ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। তিনি মাদক নির্মুলে সবার সহযোগিতা চেয়েছেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান