মেয়েকে উত্ত্যক্তকারী দণ্ডপ্রাপ্ত আসামির হামলায় বাবা আহত

বাগেরহাট প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১৭:২২আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:৩৯

বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডপ্রাপ্ত এক আসামি জামিনে বেরিয়ে এসে ওই ছাত্রীর বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত  দবির উদ্দিন শেখ (৫৫) মইজোড়া গ্রামের মৃত সাহেব উদ্দিন শেখের ছেলে। প্রথমে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মো. রেজাউল করিম বলেন, ‘দবির উদ্দিন শেখের কলেজ পডুয়া মেয়েকে একই গ্রামের মুজিবর শেখ নামে এক যুবক কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এজন্য দবির উদ্দিন প্রশাসনের কাছে মুজিবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। প্রশাসন ওই অভিযোগ পেয়ে গত ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুজিবরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে তিনদিন আগে মুজিবর জামিন পায়। আজ (বৃহস্পতিবার) সকালে মুজিবর শেখ ৪-৫ জনকে সঙ্গে নিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে দবির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে।’ মুজিবরকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুন হাসান বলেন, ‘দবির উদ্দিনের দুই হাত ও পায়ে জখম রয়েছে। তার ডান পা ভেঙে গেছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী