মরা গাছ যেখানে মরণ ফাঁদ!

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৬:৩০আপডেট : ১৯ মে ২০১৭, ০৬:৫১
image

মরা গাছ যেখানে মরণ ফাঁদ! রাজবাড়ী জেলার বালিয়াকান্দি-মধুখালী সড়কটি ক্রমেই মরণ ফাঁদে পরিণত হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে। আর এতে দুর্ঘটনায় পড়ছে পথচারী ও বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, বালিয়াকান্দি-মধুখালী সড়কের ছগুরের মোড়বেতাঙ্গাশ্রীরামপুররহমতপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির বড় আকারেরমৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে ৭৬৬৮৬৩ ক্রমিক নম্বরের গাছগুলো ভেঙ্গে রাস্তার পাশে পড়ে আছে। এছাড়া ৭৬৬৭৮৫৭৯৬৮১৭৮৪৯ এবং ৮৪৪ ক্রমিক নম্বরের গাছগুলোর অধিকাংশ অংশ উই পোকা খেয়ে ফেলেছে। যেকোন সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এসব গাছ।

সামান্য বাতাসেই গাছ উপড়ে পড়ায় আহত হচ্ছেন পথচারীরা। ক্ষতির সম্মুখীন হচ্ছে এ রুটে চলা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয়রা বলছেন, বিশেষ করে রাতের আঁধারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো মরণ ফাঁদে পরিণত হয়। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের ‘কোনও মাথাব্যাথা নেই’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী আলিম শেখ জানানগত কয়েকদিন আগেও সন্ধ্যার পর চলন্ত অটোবাইকের (থ্রি হুইলার)  উপর শুকনো গাছ ভেঙে পড়ে ২-৩ জন আহত হয়েছেন। এরকম ঘটনা প্রায়ই ঘটছে।

এ প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মোল্লা বলেন‘মরা গাছগুলোর ব্যাপারে আমরা সরকারের অনুমোদন নিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম