সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরায় স্টোর কিপার গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৮:০৬আপডেট : ২১ মে ২০১৭, ১৮:২৬

দুদক হাসপাতালের সামগ্রী কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের স্টোর কিপার একেএম ফজলুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার  দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে দুদক এর উপ-পরিচালক আবুল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ৭ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৭৪০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জানান, রবিবার সকালে দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন বাদী হয়ে স্টোর কিপার একেএম ফজলুল হক ও সাবেক সিভিল সার্জন ডা. সালেহ আহমেদের বিরুদ্ধে একটি মামলা করেন। তাদের বিরুদ্ধে সদর হাসপাতালে এমএসআর সামগ্রী কেনার জন্য ৭ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার ফজলুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান বলেন, কয়েক মাস আগেও দুদকের আরও একটি মামলায় খুলনা থেকে ফজলুল হককে গ্রেফতার করা হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে জোরপূর্বক দায়িত্ব নেওয়ার চেষ্টা করছিল। সাবেক সিভিল সার্জন উৎপল দেবনাথ তাকে যোগদান না করিয়েই অবসরে যান। এরপর আমি সিভিল সার্জন হিসেবে যোগদান করলে হাইকোর্টের সাসপেন্ড স্থগিতাদেশ এনে ফজলুল হক কাজে যোগ দেওয়ার চেষ্টা করলেও তার অপকর্মের কারণে দায়িত্ব বুঝিয়ে দেইনি। এরই মধ্যে দুদক আজ  আবারও তাকে গ্রেফতার করলো।

/আরজে/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান