‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও দুই শিশু উদ্ধার

সাভার প্রতিনিধি
২৬ মে ২০১৭, ২২:১৮আপডেট : ২৭ মে ২০১৭, ০২:০২

সাভারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান

সাভারের নামাগেন্ডা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ৫তলা ভবন থেকে এক নারীকে আটক ও দুই শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাদের স্থানীয় কাউন্সিলর আয়নাল হকের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এদিকে, অভিযানের আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির জানালা কেটে জঙ্গি মনির ও অন্য এক জঙ্গি পালিয়ে গেছে বলে দাবি করছে পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়িটি থেকে এক নারীকে আটক করা হয়েছে। এছাড়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে জঙ্গি মনির ও তার এক সহযোগী থাকতো। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের জানালা কেটে পালিয়ে গেছে।’

সাভারে কয়েকটি বাড়ি ঘেরাও তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া নারীর কাছ থেকে তথ্য পেয়ে ওই বাড়ির প্রায় দুইশ গজ দূরে থাকা অন্য একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে। ৬তলা ওই বাড়ির দ্বিতীয় ও নিচতলায় অভিযান চলছে।’

সিটিটিসির একটি সূত্র জানিয়েছে, সাকিব নামে একজনের নির্মাণাধীন ৬তলা ভবনের দ্বিতীয় তলা থেকে বিস্ফোরক, জিহাদি বই, ২টি ল্যাপটপ পাওয়া গেছে। পুলিশ যাওয়ার আগেই সন্দেহভাজনরা পালিয়ে গেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর ৫তলা বাড়িটির নিচতলায় ‘জঙ্গিবিরোধী’ অভিযান শুরু করে সিটিটিসির একটি ইউনিট।

/এমএ/এমডিপি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের