শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সম্ভব নয়: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
২৮ মে ২০১৭, ২০:১৮আপডেট : ২৮ মে ২০১৭, ২১:৪৯

জাবি উপাচার্য ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
রবিবার বিকাল ৪টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপাচার্য। উপাচার্য বলেন, ‘আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিলেও তারা মহাসড়ক থেকে সরে আসেনি। তাদেরকে লিখিতভাবেও দাবি পূরণের আশ্বাস দিয়েছি। তবুও তারা ক্যাম্পাসে ফেরেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ অ্যাকশনে গিয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। তাই মামলা প্রত্যাহার করা সম্ভব নয়। তবে সবদিক বিবেচনা করে কী করা যায়, সেটা আমরা ভাবছি।’
তবে মামলা সংক্রান্ত কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর তপন কুমার সাহা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক বশির আহমেদ প্রমুখ।

এর আগে মামলা প্রত্যাহার ও হল খুলে দেওয়াসহ আরও কয়েকটি দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যানারে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মামলা প্রত্যাহার ও হল খুলে দেওয়া সম্ভব নয় বলে জানান।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে হল ছাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের দাবিও মানেননি বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
/বিএল/

আরও পড়ুন:
জাবিতে ৪২ শিক্ষার্থী গ্রেফতার, রবিবার সকালেই হল ছাড়ার নির্দেশ

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীর হাতে হাতকড়া!

জাবির ৪২ শিক্ষার্থীর জামিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম