জাবিতে ৪২ শিক্ষার্থী গ্রেফতার, রবিবার সকালেই হল ছাড়ার নির্দেশ

জাহাঙ্গীনগর প্রতিনিধি
২৮ মে ২০১৭, ০০:৪৭আপডেট : ২৮ মে ২০১৭, ০০:৫১
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাড়ির সামনে বিশৃঙ্খলার অভিযোগে ৪২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া আগামীকাল রবিবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ভিসির বাসভবনে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।একাধিক সিন্ডিকেট সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সভায় সকল পরীক্ষা স্থগিত  ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।  ভিসির বাসভবন প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অবস্থানরত ৪২জন শিক্ষার্থীকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানিয়েছেন, শিক্ষক লাঞ্ছনা, ভাঙচুর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জাবি শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী উপাচার্যের ভবনে ভাঙচুরও চালায়।

এর আগে সড়ক দুর্ঘটনায় দুই সতীর্থ নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে বিকালে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে এক সাংবাদিক, বিশ্ববিদ্যালয় এর প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন। তাদেরকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের