সাটুরিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০১৭, ০৯:১০আপডেট : ৩১ মে ২০১৭, ০৯:১১

মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রাম থেকে স্বপ্না রানী রাজবংশী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্বপ্না রানী ওই এলাকার কমল চন্দ্র রাজবংশীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ স্কুল ছাত্রী স্বপ্নার পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একই কক্ষে ঘুমায় স্বপ্না। ভোরে ঘুম থেকে ওঠে স্বপ্নাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একই ঘরের পাশের রুমে গেলে স্বপ্নার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। তবে কী কারণে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে তার কোনও কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম